দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ দায়িত্ব পালনকারী এক সঙ্গনিরোধ কর্মকর্তা ও ছাত্রলীগের নেতার বিরুদ্ধে অনলাইন জুয়ার চক্রে দীর্ঘদিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় পরিচালিত অনলাইন জুয়ার একটি নেটওয়ার্কের সঙ্গে ওই কর্মকর্তা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। কুমিল্লার এক আত্মীয়ের মাধ্যমে তিনি নেপথ্যে থেকে জুয়ার সাইট 'Baji online batting' এর কার্যক্রম সমন্বয় করতেন বলে অভিযোগকারীরা দাবি করছেন।
তার বিরুদ্ধে আরও অভিযোগ-ছাত্রলীগের যুগ্ম সাধারাণ সম্পাদক হওয়ার সুবাধে নির্দিষ্ট রাজনৈতিক দলের পদধারী নেতাদের ৫ আগষ্ট পরবর্তিত সময়ে ইমিগ্রেশন পার করতে সহায়তা করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 'তার অর্থনৈতিক অবস্থার হঠাৎ আমূল পরিবর্তন,গ্রামীন বসত-ভিটায় ব্যয়বহুল ডুপ্লেক্স দালান এসবের পেছনে অনলাইন জুয়ার টাকা ছিল মূল উৎস'
বিমানবন্দর একটি অতিসংবেদনশীল এলাকা। সেখানে দায়িত্বে থাকা কোনো কর্মীর বিরুদ্ধে জুয়ার মতো আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে বিষয়টি সাধারণ নয়—বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, এই ধরনের অভিযোগ প্রাথমিক পর্যায়েই গভীর তদন্তের দাবি রাখে, কারণ এটি জাতীয় নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা এবং রাষ্ট্রীয় ভাবমূর্তির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।
আরও পড়ুন:








