ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় ও পরিকল্পনায় আখাউড়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দেবগ্রামে অভিযান চালায়। অভিযানে ২ হাজার ৭১৬ পিস শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
জব্দকৃত শাড়িগুলো দেবগ্রামের বিএনপি নেতা আমজাদ খানের বাড়ির বাউন্ডারির ভেতর থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগের দিন বিকেলে দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন পুকুরপাড়ে বিজিবির একটি ট্রাক অবস্থান করতে দেখা গিয়েছিল।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:








