বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ০৮:৫৯

শেয়ার

সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে দুইদিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি- এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেয়া হলো না। সরকার এত ভীত কেন?’