সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৬

শেয়ার

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি ও মাছের ঘের দখলের চেষ্টা করছেন। এ ছাড়া মাদক ও চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলেন তারা।

ভুক্তভোগীরা বলেন, এসব ঘটনার কারণে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে স্থানীয় জমি ও ঘের মালিকসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে জমি দখল ও হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এফ এম শামীম আহসান বলেন, একসময় তিনি সংশ্লিষ্ট ঘেরটি পরিচালনা করতেন, তবে বর্তমানে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, প্রায় ৬০ বিঘার বেশি জমি তার হাড়ি নেওয়া রয়েছে এবং কোনো ধরনের বিরোধ এড়াতে তিনি নিজেই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।



banner close
banner close