সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন জানান, শুক্রবার বিকেলে কমিটি অনুমোদন পায় এবং রাতে আনুষ্ঠানিক চিঠি হাতে পৌঁছায়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা; সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম; যুগ্ম সদস্য সচিব হিসেবে হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ; সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুরাদুজ্জামান মাঈন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।
আরও পড়ুন:








