শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

বৈশ্বিক সংঘাত চলমান থাকলে দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৯:৪৭

আপডেট: ৩ এপ্রিল, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

বৈশ্বিক সংঘাত চলমান থাকলে দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ
ছবি সংগৃহীত

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে বক্তব্য প্রদানকালে চলমান বৈশ্বিক সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরিত হতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যোগদানের পথে এই মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ কেবল আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শও দিয়েছেন।



banner close
banner close