বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ২০:২২

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
ছবি সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকারের কার্যক্রমে তারা বিস্মিত, আহত ও মর্মাহত। এ অবস্থায় জনগণের রায়ের প্রতিফলন নিশ্চিত করতে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে সংসদ ত্যাগ করেন বিরোধী সদস্যরা।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল উভয়ই যে বিষয়ে একমত হয়েছিল, তার বাস্তবায়ন না হওয়ায় জনগণের রায় যথাযথ মূল্যায়ন পায়নি। এ পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে তারা এ অবমূল্যায়ন মেনে নিতে পারেন না বলেও জানান তিনি।

এ সময় স্পিকার বিরোধী দলকে ওয়াকআউট থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, পরবর্তী মুলতবি প্রস্তাবে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এবং সেখানে বিস্তারিত আলোচনার সুযোগ থাকবে। তবে স্পিকারের আহ্বান সত্ত্বেও বিরোধী দল ওয়াকআউট করে।



banner close
banner close