সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

গণভোটের পক্ষে পোস্ট: এক ঘণ্টায় মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ২০:১৫

আপডেট: ৩০ মার্চ, ২০২৬ ২০:৫২

শেয়ার

গণভোটের পক্ষে পোস্ট: এক ঘণ্টায় মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে এমডি রাকিবুল হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে গণভোট বাস্তবায়নের পক্ষে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে বহিষ্কারাদেশ জারি করা হয়।

রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন। বহিষ্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপির রাজনীতির প্রতি আগ্রহ থেকে তিনি সক্রিয় ছিলেন এবং গণভোটের পক্ষে মত প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close