মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

রাতে জরুরি সংবাদ সম্মেলন, সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:২৮

শেয়ার

রাতে জরুরি সংবাদ সম্মেলন, সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি আজ রোববার রাত নয়টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে তারা।

রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এ আয়োজন করে।

দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।



banner close
banner close