শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

চুয়াডাঙ্গা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ২১:৪৭

শেয়ার

চুয়াডাঙ্গা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। ঘটনা ঘটে শুক্রবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে চার থেকে পাঁচ জনের উপস্থিতিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কোনো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন না। পুরো ঘটনা ভিডিওর মাধ্যমে ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনা জনশূন্য সময়ে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।



banner close
banner close