বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৯:১৫

শেয়ার

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: মাসুদ সাঈদী
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আমাদের জাতির অহংকার, আত্মমর্যাদা ও গৌরবের উজ্জ্বল প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশের মানুষ জীবন বাজি রেখে যে আত্মত্যাগ ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব ইতিহাসে অনন্য। তাদের রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

মাসুদ সাঈদী বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ কেবল অতীতের স্মৃতি নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস। দেশপ্রেম, ন্যায়বোধ ও আত্মত্যাগের আদর্শ অনুসরণ করেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। তিনি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানান।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও প্রচারের গুরুত্বের উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাস বিকৃতির যে কোনো চেষ্টা রুখতে সবাইকে সচেতন হতে হবে। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক, সেনাবাহিনীর (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক, বিএনপি পিরোজপুর জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা।



banner close
banner close