বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

স্বাধীনতা দিবসে বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

স্বাধীনতা দিবসে বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ছবি সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরগুনা শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাসেল স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছরের বেশি সময় পর জেলায় সংগঠনটির এমন প্রকাশ্য কর্মসূচি দেখা গেল। নিষিদ্ধ ঘোষণার পর থেকে বরগুনায় তাদের প্রকাশ্য কার্যক্রম তেমন চোখে পড়েনি।

মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।