মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে এক নারীকে এবং পরে দেড়টার দিকে আরও দুজনকে স্মৃতিসৌধ এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন—তাহমিনা আক্তার, রকিবুল ইসলাম দূর্জয় এবং মিষ্টি সুভাস। তাদের মধ্যে রকিবুল ইসলাম দূর্জয় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা এবং মিষ্টি সুভাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাহমিনা আক্তার ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার নিয়ে তারা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাদের আটক করা হয়।
আরও পড়ুন:








