ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিজ বাড়িতে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জম (৪৮)। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ অভিযানে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামে নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আলী আজ্জমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, একটি পক্ষের ‘গ্রিন সিগনাল’ পেয়ে আলী আজ্জম সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। একইভাবে গত এক মাসে আরও কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতাও নিজ নিজ এলাকায় ফিরেছেন বলে জানা গেছে।
আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে পুলিশ তাদের বাড়ি থেকে তার বাবাকে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলে পড়ে গিয়ে দুই হাতে আঘাত পান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, আলী আজ্জমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


.jpg)





