বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১১:৩৫

শেয়ার

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসাথে কাজ করতে পারেন।

ডা. শফিকুর রহমান সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং বলেন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সব নাগরিকের নৈতিক দায়িত্ব।,

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, শফিকুল ইসলাম মাসুদ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মজলিসে শূরা সদস্য কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন।,



banner close
banner close