বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সালের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ভূখণ্ড একাধিকবার স্বাধীনতা অর্জন করলেও বৈষম্য দূর হয়নি। তার মতে, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং স্বাধীনতার ঘোষণার লক্ষ্যও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, এ বিষয়ে প্রাপ্ত বার্তা সন্তোষজনক নয়। সংবিধান সংস্কারের প্রশ্নে সরকার অবস্থান পরিবর্তন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতের এই নেতা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনসমর্থন বিএনপির ভোটের তুলনায় বেশি। তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান।
আরও পড়ুন:








