বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ২২:৩৯

শেয়ার

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক
ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে গিয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি ওই পন্টুনে ওঠার চেষ্টাকালে দুর্ঘটনার মুখে পড়ে।

ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

জামায়াত আমির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন।

উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ফায়ার সার্ভিসসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান। পোস্টের শেষাংশে তিনি দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



banner close
banner close