পঞ্চগড়-১ আসনে ঈদ উপলক্ষে দরিদ্রদের সহায়তায় সরকারি বরাদ্দের ১০ লাখ টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রত্যেক সংসদ সদস্যকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বরাদ্দের হিসাব প্রকাশ করেছেন। সেই প্রেক্ষাপটে পঞ্চগড়-১ আসনের বরাদ্দকৃত অর্থের হিসাব জানতে চান তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সারজিস আলম। শাপলাকলি প্রতীকে তিনি ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পান। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
আরও পড়ুন:








