চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজ্জানী বাপের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর আগে, রবিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে সুজ্জানী বাপের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাছান আহমদ, রৌশন আলী, আমান উল্লাহ, আব্দুর রহিম, হামিদ, মামুন, দেলোয়ার ও মো. মুবিনের বসতঘরসহ সর্বস্ব পুড়ে যায়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুন-আর রশিদ, বাঁশখালী উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোকতার হোসাইন সিকদার, বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, অর্থসম্পাদক ইসমাইল আজাদ, অফিস সম্পাদক জয়নাল আবেদীন, যুব সহ-সভাপতি আজগর হোসাইন মিনহাজ ও আনছার উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে স্থানীয় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন:








