মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক এনসিপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৮:০২

শেয়ার

সিরাজগঞ্জে বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক এনসিপিতে যোগদান
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে যোগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনসিপির বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী শাখা যৌথভাবে অনুষ্ঠানটির সংবর্ধনা আয়োজন করে। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ থেকে যোগদানকারী সমর্থক মো. মাসুম জানান, তিনি এনসিপিতে যোগদান করেছেন এবং এনায়েতপুরকে এনসিপির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য দলীয় সহযোগিতা নিয়ে কাজ করবেন।

মাহিন সরকার বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক সমর্থক আজ এনসিপিতে যোগ দিয়েছেন এবং তাদেরকে স্বাগত জানানো হয়েছে। যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ জানান, দীর্ঘ ১৭ বছর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা লড়াই-সংগ্রাম ও গুম-খুনের শিকার হয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের এনসিপিতে যোগদানের কারণে প্রভাবিত করেছে।



banner close
banner close