মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

শ্রমিক শোষণ করে সিন্ডিকেটের অবৈধ আয় আজ থেকে বন্ধ: এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১০:৫৪

শেয়ার

শ্রমিক শোষণ করে সিন্ডিকেটের অবৈধ আয় আজ থেকে বন্ধ: এমপি বুলবুল
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টায় পানামা ৪নং গেটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “শ্রমিকদের শোষণ করে কোনো সিন্ডিকেট আর সোনামসজিদ স্থলবন্দর থেকে অবৈধ আয় করতে পারবে না, আজ থেকেই তা বন্ধ করা হবে।” তিনি বন্দরের দুর্নীতি নির্মূল, মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি ড. কেরামত আলী বলেন, শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস স্থাপন এবং ভারত থেকে আসা মাদক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ড. মিজানুর রহমান বলেন, অতীতে বন্দরের আয়ের অর্থ অনিয়মের মাধ্যমে অপচয় হয়েছে। তিনি বিল ভাতিয়া সড়ক পাকাকরণ, মাদকবিরোধী অবস্থান জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অন্যান্য বক্তারা বন্দরে চাঁদাবাজি বন্ধ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, যানজট নিরসন, হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্থাপন এবং ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা করার দাবি জানান।

অনুষ্ঠানে তিন এমপির কাছে স্থানীয় সর্বস্তরের জনগণ স্মারকলিপি প্রদান করেন।

শাহবাজপুর ইউনিয়ন শাখা আমীর অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর আবুজার গিফারী, সাবেক এমপি লতিফুর রহমান, শিবগঞ্জ উপজেলা আমীর মাওলানা সাদিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close