মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৭:০৬

আপডেট: ২৪ মার্চ, ২০২৬ ০৭:৩৩

শেয়ার

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি
ছবি সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিবি আটক করেছে। তাকে সোমবার দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম নেতৃত্বে ডিবির একটি টিম।

মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে প্রথমে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম পূরণ করেছিলেন। কয়েক দিন পর তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং পরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

সেনা ক্যারিয়ারে মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পট পরিবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সময়ে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে লে. জেনারেলের পদে পদোন্নতি পান। এই কমিটির অধীনে বিভিন্ন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। পরে আওয়ামী লীগ সরকার তিন দফা তার পদকাল বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোঁরা ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন।

ডিবি সূত্রে জানা গেছে গ্রেফতারের কারণ ও বিস্তারিত বিষয় তদন্তাধীন।



banner close
banner close