সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৮:৩৭

শেয়ার

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকটের অভিযোগের মধ্যেই ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।”

এদিকে, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেন না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটি প্রকাশের ১০ মিনিটের মধ্যেই প্রায় ৮ হাজারের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া জানান।



banner close
banner close