মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি: সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ০৬:৪৪

আপডেট: ২৩ মার্চ, ২০২৬ ০৬:৫০

শেয়ার

ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি: সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম
ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চ রোববার মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে, যা সরকারের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা বিবৃতিতে জানানো হয়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতে আটক হওয়ার পরেও বাংলাদেশ সরকারের নীরবতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে গভীর হতাশা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ডে নেওয়া হলেও তাদের দেশে ফিরিয়ে আনার কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ইনকিলাব মঞ্চ ৬টি দাবি সামনে রাখছে:

১. জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কাজ শুরু করতে হবে এবং ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

২. মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করা যাবে না এবং একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

৩. আসামিদের সীমান্ত পাড়ি দেওয়ার প্রক্রিয়া ও সহায়তাকারী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

৪. বিশেষ আইনি সেল গঠন করে ভারতের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং খুনিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

৫. বিচার হবে ওপেন ট্রায়াল সিস্টেমে এবং তা সরাসরি সম্প্রচার করা হবে।

৬. ১৫ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে, কঠোর কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের এ দাবি অনুসারে, তাদের কর্মসূচি বাস্তবায়িত না হলে, তারা সারা দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি শুরু করবে।



banner close
banner close