মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৮:০০

আপডেট: ২২ মার্চ, ২০২৬ ১৮:০১

শেয়ার

জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা
ছবি সংগৃহীত

জামিনে মুক্তি পাওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে আলোচনার সৃষ্টি করেছেন।

জানা গেছে, জুলাই মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান। একই সঙ্গে তিনি আসন্ন ইউপি নির্বাচনে নির্দিষ্ট এক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রচারণায় তিনি ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করেছেন বলেও দেখা গেছে।

ওই নেতা আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তার বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং মানুষের জন্য রাজনীতি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে তিনি আদর্শ বলে উল্লেখ করেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে তার এমন সরব উপস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে বলে তারা মনে করেন। তাদের মতে, এই মুহূর্তে তার কিছুটা নীরব থাকা উচিত।



banner close
banner close