শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৬:৩৪

শেয়ার

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ছবি সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান (৭২) ঈদ উপলক্ষে ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট যাত্রী টার্মিনালের সামনে থেকে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, পরে বেনাপোল পোর্ট থানার একটি পূর্বের ফৌজদারি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি শার্শা উপজেলার ধান্যখোলা দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। গত ১২ ফেব্রুয়ারি তিনি এই স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছিলেন এবং ঈদ উপলক্ষে দেশে ফিরছিলেন।

পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।



banner close
banner close