বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

জামায়াত আমিরের আহ্বান: হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১০:১১

শেয়ার

জামায়াত আমিরের আহ্বান: হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তাগিদ
ছবি সংগৃহীত

মিরপুরের ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়ে হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতে তিনি বলেন, জীবনকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য সঠিকভাবে গঠন করতে হবে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে। এছাড়া তিনি দেশ গঠনে সকলকে তাদের অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।