বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দুই বিএনপি নেতাকে সাময়িক বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ২০:১৯

আপডেট: ১৮ মার্চ, ২০২৬ ২০:৫২

শেয়ার

দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দুই বিএনপি নেতাকে সাময়িক বহিস্কার
ছবি: সংগৃহীত

দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দুই বিএনপি নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে লেখা এক বার্তায় সাময়িক বহিস্কারের তথ্যটি জানা যায়।

বার্তায় বলা হয় ‘দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিস্কার হলো’। এই বহিস্কারাদেশ বুধবার ১৮ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।



আরও পড়ুন:

banner close
banner close