মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ফরিদপুর পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী মুজাহীদপুত্র তাহ্কীক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৭:১৭

শেয়ার

ফরিদপুর পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী মুজাহীদপুত্র তাহ্কীক
ছবি সংগৃহীত

ফরিদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আলী আহমদ তাহ্কীকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক মন্ত্রী শহীদ আলী আহসান মোঃ মুজাহিদের পুত্র এবং মাওলানা আব্দুল আলীর নাতি।

প্রার্থী তাহ্কীক এক বিবৃতিতে জানান, সংগঠনের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি জনসেবায় আত্মনিয়োগ করতে চান। তিনি তার পিতার আদর্শ অনুসরণ করে সততা ও দক্ষতার সাথে ফরিদপুর তথা দেশ গড়ার কাজে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন আদর্শ ফরিদপুর গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। তার এই ঘোষণার মাধ্যমে ফরিদপুর পৌরসভার নির্বাচনী অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো।



banner close
banner close