শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ২২:৩৯

শেয়ার

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াত আমির
ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।