ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৭টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে প্রায় দেড় লাখ প্রতিক্রিয়া, ১২ হাজার কমেন্ট এবং প্রায় ৩ হাজার শেয়ার পেয়েছে। এর আগে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:








