বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

ডাকসু ভিপির বক্তব্য: ফ্যাসিবাদের দোসর চুপ্পুর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ২০:৪৬

শেয়ার

ডাকসু ভিপির বক্তব্য: ফ্যাসিবাদের দোসর চুপ্পুর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু সাদিক কায়েম তার পোস্টে বলেন, ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট। তিনি জুলাইয়ের সাথে কোনো গাদ্দারি নয় বলেও মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ একসাথে চলতে পারে না।

ডাকসু ভিপি আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে নতুন সরকার ও জাতীয় সংসদ গঠিত হওয়ার পর ফ্যাসিবাদের কোনো প্রতিনিধিত্ব এই সংসদে থাকতে পারে না। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে তিনি এই পর্যবেক্ষণ দেন।



banner close
banner close