বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৪:০০

শেয়ার

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

খুলনা-৫ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর। নির্বাচনের ফলাফল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সেটি চ্যালেঞ্জ করে আবেদন করেন গোলাম পরওয়ার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নিয়ে অন্তত ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-এর ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।



banner close
banner close