বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে দাবি ডা. তাহেরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৪:৪২

শেয়ার

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে দাবি ডা. তাহেরের
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বর্তমান সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার ১১ মার্চ দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। বিএনপি কেন এ প্রক্রিয়াকে সমর্থন করছে, তা তাঁর কাছে বোধগম্য নয় বলে তিনি উল্লেখ করেন।

সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপনের পর বিরোধী দল তাদের সিদ্ধান্ত জানাবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের সঙ্গে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপনযোগ্য নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।



banner close
banner close