বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৬ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মঞ্চ ২৪-এর বিবৃতি হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: রাজশাহীতে নাহিদ গুমের শিকারদের জন্য স্থায়ী পুনর্বাসন কমিশনের দাবি সংসদে তুলবেন এমপি আরমান দিল্লি-লন্ডনের চুক্তিতে সরকার গঠন করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান মেনেই সরকার পরিচালনা অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: রাজশাহীতে নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ২২:০২

শেয়ার

হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: রাজশাহীতে নাহিদ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি-বিদেশি চক্রদেরও আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে এবং ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, “১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে আমরা সংসদে যাব না। আমরা সংসদে যাব গণভোটে বিপুল সংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।”

এর আগে ইফতার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনী কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।”

এদিকে পবা- মোহনপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ এই সংসদের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। এবং সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের দলের পার্থক্য থাকতে পারে মতের পার্থক্য থাকতে পারে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের মূল উদ্দেশ্য। সেটিকে সামনে রেখেই আমাদের পথচলার নিশ্চিত করতে চাই।

আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এই সমাবেশে হাজার দু’য়েক নেতাকর্মী-সমর্থক ও অতিথি উপস্থিত ছিলেন।



banner close
banner close