সংবিধান অনুসরণ করেই বর্তমান সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অতীতের মতো ভবিষ্যতেও সংবিধান মেনেই এগিয়ে যাবে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল আলাদা শপথ গ্রহণের দাবি তুলছে, যা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, বর্তমান সরকার সংবিধান মেনেই ক্ষমতায় এসেছে এবং একই পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাবে।
তিনি আরও জানান, সরকার জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সমালোচনাকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখন সমালোচনা করছেন, তাদের অনেকেই কয়েকদিন আগেও নির্বাচনের পর সুবিধা বিবেচনায় স্বাক্ষর করেছেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:








