মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

বায়তুল মোকাররমে আবদুর রহিম খানের জানাজা, ইমামতি করেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২২:১৪

আপডেট: ৯ মার্চ, ২০২৬ ২২:১৫

শেয়ার

বায়তুল মোকাররমে আবদুর রহিম খানের জানাজা, ইমামতি করেন ডা. শফিকুর রহমান
ছবি সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সদস্য মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজা ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুর রহিম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আবদুর রহিম খান ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close