ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়েছে। এসব আবেদনে ভোট পুনর্গণনার নির্দেশনা চাওয়া হয়েছে। কুমিল্লা-১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন বিএনপির প্রার্থী কামরুল হুদা। ওই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
অন্যদিকে সিরাজগঞ্জ-৪ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী। এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দাখিল করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
আরও পড়ুন:








