মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ০৭:৪০

শেয়ার

মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি সংগৃহীত

বিএনপি নেতা মির্জা আব্বাস–কে শোকজ করায় দলটিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে মির্জা আব্বাসকে উদ্দেশ করে দেওয়া নিজের বক্তব্যও প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার ৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

পোস্টে তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য বিএনপিকে ধন্যবাদ। তিনি তার পূর্ববর্তী বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতা মির্জা আব্বাসকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।



banner close
banner close