মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১০:৩৫

শেয়ার

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান কিংবা ৭ মার্চের নাম ব্যবহার করে যদি ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এই বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিবাদের বিচার এবং ফ্যাসিস্টদের দোসরদের বিচার এই মাটিতেই হবে।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন মহল পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অপপ্রচার চালানো হচ্ছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করাতে হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। যদি এ বিষয়ে বিচ্যুতি ঘটে, তাহলে এগারো দল ও জাতীয় নাগরিক পার্টিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই গণভোটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হচ্ছে। সরকারপন্থি আইনজীবীদের মাধ্যমে বিষয়টি বিতর্কিত করার চেষ্টা চলছে।



banner close
banner close