মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইতোমধ্যে আমাকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়েছে। আমি গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি মঞ্চ ২৪-এর আহ্বায়ক হিসেবে সরকারের কাছে স্পষ্টভাবে নিরাপত্তা দাবি করছি। যদি সরকার আমার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।”
ফাহিম ফারুকী আরও বলেন, জুলাই বিপ্লবের কর্মী ও সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে তিনি দাবি করেন, মঞ্চ ২৪-এর নেতাকর্মীসহ জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর পক্ষ থেকে আহ্বায়ক ফাহিম ফারুকীসহ জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয়। সংগঠনটি মনে করে, নতুন বাংলাদেশের চেতনা রক্ষা করতে হলে আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন:








