শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে আওয়ামী লীগের সাবেক নেতা তাছির উদ্দিন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১৩:৩০

শেয়ার

কাজিপুরে আওয়ামী লীগের সাবেক নেতা তাছির উদ্দিন গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিয়ারা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাছির উদ্দিন তাছু কাজিপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কাজিপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, তাছির উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।