রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

ফেনীতে শিবিরের সাবেক সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ১৭:৩৮

শেয়ার

ফেনীতে শিবিরের সাবেক সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি আবু হানিফ হেলাল আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ফেনী জেলা জামায়াতের কার্যালয়, দারুল ইসলাম সোসাইটি ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাজে ন্যায়, আদর্শ ও ইনসাফ প্রতিষ্ঠা করা। তরুণ প্রজন্মকে ইসলামি আন্দোলনের নেতৃত্বে দেখতে চাই, যারা কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে

নবযোগদানকারী আবু হানিফ হেলাল জামায়াতে ইসলামীতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফেনী জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close