মঙ্গলবার

৩ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ২৩:২২

আপডেট: ২ মার্চ, ২০২৬ ২৩:৫০

শেয়ার

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে : এনসিপি
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। দলটি বলছে, আজকে আদালতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘তারা (বিএনপি) আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিএনপি সিলেক্টিভ সংস্কারের করার মাধ্যমে ৭২’-এর সংবিধানকে রক্ষা করার লড়াই করছে।’

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে : এনসিপি

এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটির উপপ্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর এগুলোকে নিয়ে প্রশ্ন তোলা, মীমাংসিত বিষয় নিয়ে আদালতে যাওয়া একটি ন্যক্কারজনক নজির হয়ে থাকল।’

তিনি বলেন, ‘জনগণ ও আদালতকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। জুলাই সনদ জনগণের অভিপ্রায় এর অভিব্যক্তি। সেখানে বিএনপিও সাইন করেছে। জনগণের অভিপ্রায় রক্ষা করা আদালতের কাজ। কিন্তু এই রিটের মাধ্যমে একটি রাজনৈতিক দল আদালত ও জনগণকে মুখোমুখি করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম, গণভোট নির্বাচনের আগে হোক। বিএনপি বলেছিল, নির্বাচনের দিন গণভোট হলে একই অর্থ বহন করে। আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জলঘোলা করলে তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।’



banner close
banner close