ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান। একই সঙ্গে পৃথক চিঠিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
সংসদ সদস্যের ঘনিষ্ঠজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করে জানান – তিনি নিজ সংসদীয় এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন।
নির্বাচনের আগেও তিনি এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচনা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এই সংসদ সদস্য বলেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এ চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। স্থানীয়া উক্ত বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে বলছেন–চিঠিটি যদি স্বরাষ্ট্রমন্ত্রী আমলে নেন তাহলে মাধক রোধ সম্ভব।
আরও পড়ুন:








