জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এসব কথা জানান পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন।
পাটওয়ারী উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাইলে এর জবাবে তিনি বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ—দুইটাই রইল।’
নাসীরুদ্দীন আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথনে তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, এ উদ্যোগ শুরু হয়েছে এবং শিগগিরই তা সারা দেশে চালু হবে।
এ ছাড়া বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনসহ অন্য নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস আবারও তাকে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।
আরও পড়ুন:








