জয়পুরহাটের প্রান্তিক কৃষকদের স্বস্তি ফিরিয়ে দিতে আলুর বিকল্প ব্যবহার কাজে লাগিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার সকাল ১১ টায় কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন 'এই এলাকার মানুষের আলুর ন্যায্য মূল্য নেই,কিভাবে আলুর দাম বৃদ্ধি করে প্রান্তিক কৃষকদের স্বস্তি দেওয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি, ঢাকায় ফিরে গিয়ে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসবো এবং কিভাবে এটি সমাধান করা যায় সেই বিষয়ে চেষ্টা করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:








