বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠন নিয়ে ছাত্রশিবিরে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৩৮

শেয়ার

শেকৃবিতে ক্রিয়াশীল  সংগঠন নিয়ে ছাত্রশিবিরে ইফতার মাহফিল
ছবি: বাংলা এডিশন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সকল সামাজিক সংগঠন নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রশিবির শেকৃবি শাখা।বুধবার এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শেকৃবি শাখার সভাপতি মোঃ আবুল হাসান,সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম উক্ত ইফতার মাফফিলে উপস্থিত ছিলেন।

ডিবেটিং সোসাইটি, বাঁধন, সাহিত্য সংসদ সিওয়াইবি,আলোকিত মানুষ, ইসলামিক সোসাইটি সহ অন্যান্য সামাজিক সংগঠন ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে বাংলাদেশ ছাত্রশিবির শেকৃবি শাখার সভাপতি মো. আবুল হাসান বলেন, পবিত্র রমজান আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, এমন তাকওয়া গুণাবলি অর্জন করা প্রয়োজন, যার মাধ্যমে আমাদের দ্বারা ক্যাম্পাসে কোনো রুমমেট, সিনিয়র, জুনিয়র, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর ক্ষতি না হয়। একইভাবে আমাদের আচরণে যেন সমাজ, আত্মীয়-স্বজন ও দেশের মানুষের কোনো প্রকার ক্ষতি না ঘটে—রমজান সেই আত্মশুদ্ধি ও সংশোধনের বার্তা আমাদের সামনে তুলে ধরে।

তিনি আরও বলেন, কিয়ামতের ময়দানে দুটি বিষয় আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে, যার মধ্যে সাওম অন্যতম। তাই এ রমজানে আমাদের লক্ষ্য থাকবে সঠিকভাবে সিয়াম পালন করে প্রকৃত তাকওয়া অর্জন করা এবং তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করা।

ক্যাম্পাসের সামাজিক সংগঠনসমূহের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পরামর্শ ও গঠনমূলক মতামত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে যেকোনো সময় মতামত প্রদানের আহ্বান জানান এবং শেকৃবি ছাত্রশিবির ও ক্যাম্পাসের অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানানো হয়।



banner close
banner close