বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

‘বিরোধীদল ও সরকারি দলের সুন্দর সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

‘বিরোধীদল ও সরকারি দলের সুন্দর সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো’
ছবি: সংগৃহীত

বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার সকালে সচিবালয়ে দলের ইফতার অনুষ্ঠানের দাওয়াত দিতে এসে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল এবং সরকারি দল সকলেই গণতন্ত্রের উদাহরণটা দিয়ে থাকেন। একটা সাইকেলের দুই চাকার মতো একটা চাকা যেমন সাইকেল হয় না, চলতে পারে না, চলতে গেলে দুইটা চাকাই লাগে। আমরা মনে করি, গণতান্ত্রিক সিস্টেমে সরকারের বিরোধী দল এবং সরকারের দলের মধ্যে সুন্দর সমন্বয় সংহতি দিয়েই এ দেশটাকে আমরা হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের আশাবাদ।

প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এর সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।



banner close
banner close