বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৮

শেয়ার

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত
ছবি: সংগৃহীত

আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেয়া হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটায়। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।



banner close
banner close